চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী মোহাম্মদ ছরোয়ার হোসেন এর উঠান বৈঠক
চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী মোহাম্মদ ছরোয়ার হোসেন এর উঠান বৈঠক
মোঃ ইলিয়াছ খান (সালথা) ফরিদপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ ও মতবিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছারোয়ার হোসেন।
ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে বিভিন্ন স্থানে বিকেলে আজাদ খানের বাড়িতে এই বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শোভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ আনোয়ার মাতুব্বার মোঃ হাসেম খান, তার মিয়া মাতুব্বার, কামরুল ইসলামসহ স্থানীয় এলাকার মুরুব্বি, এবং তরুণ সমাজের বিভিন্ন শ্রেণী – পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
উঠান বৈঠকে মোহাম্মদ ছারোয়ার হোসেন বলেন, সোনাপুর ইউনিয়নের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং অন্যান্য- অবিচার মুক্ত একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরোও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন শিক্ষা ও চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
এসময় স্থানীয় কয়েকজন বাসিন্দা গণ্যমান্য ব্যক্তিরা ছরোয়ার হোসেনের সামাজিক কর্মকাণ্ড এবং অসহায় মানুষের পাশে থাকার ও অত্র ইউনিয়নের মসজিদ মাদ্রাসায় বিভিন্ন দান এবং রাস্তাঘাট মেরামতের বিষয়টি তুলে ধরেন।








আপনার মতামত লিখুন