বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, আটক ২
বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, আটক ২
0:00 0:00

বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, আটক ২

অন্যান্য
বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, আটক ২
৩১ অক্টোবর ২০২৬, ৫:২৩ পিএম

‎বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, আটক ২
‎
‎বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
‎
‎পটুয়াখালীর বাউফলে উপজেলা চুরির প্রায় সাড়ে পাঁচ মাস পর দুটি মহিষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ‘দাদা গ্রুপ’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান এলাকায় অভিযান চালিয়ে মহিষ দুটি উদ্ধার করা হয়। পরে শনিবার (৩১ অক্টোবর) আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

‎
‎আটক ব্যক্তিরা হলেন মো. শাহিন পন্ডিত (৩৯) ও মো. বাবুল সরদার (৪০)। তারা দুজনই বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর মিয়াজান এলাকার বাসিন্দা।

 

‎
‎পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফোরকান মোল্লা (৬৫) তাঁর দুটি মহিষ বর্গা পালনের জন্য শাজাহান চৌকিদারের (৬৫) কাছে দেন। গত ১৪ মে রাতে সূর্যমণি ইউনিয়নে শাজাহান চৌকিদারের গোয়ালঘর থেকে মহিষ দুটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা বাউফল থানায় লিখিত অভিযোগ করেন।

 

‎
‎অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান খালপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাই মহিষ দুটি উদ্ধারসহ শাহিন পন্ডিত ও বাবুল সরদারকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
‎
‎পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মহিষ চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা এলাকায় ‘দাদা গ্রুপ’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। চক্রটি নদী ও সাগরে চুরি-ডাকাতির সঙ্গেও জড়িত বলে জানিয়েছে পুলিশ।

 

‎
‎বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
‎
‎বাউফল, পটুয়াখালী
‎৩১ অক্টোবর ২০২৬
‎মো. রুবেল হোসেন
‎01749510580