ইউনিয়নবাসীকে সেবা করে জান্নাতে যেতে চাই’—উঠান বৈঠকে ফারুক খান
ইউনিয়নবাসীকে সেবা করে জান্নাতে যেতে চাই’—উঠান বৈঠকে ফারুক খান
0:00 0:00

ইউনিয়নবাসীকে সেবা করে জান্নাতে যেতে চাই’—উঠান বৈঠকে ফারুক খান

অন্যান্য
ইউনিয়নবাসীকে সেবা করে জান্নাতে যেতে চাই’—উঠান বৈঠকে ফারুক খান
২৫ অক্টোবর ২০২৬, ৪:০৭ পিএম

‘ইউনিয়নবাসীকে সেবা করে জান্নাতে যেতে চাই’—উঠান বৈঠকে ফারুক খান

মোঃ জসিম শেখ:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক খানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চিত্রকরা এলাকাবাসীর উদ্যোগে চিত্রকরা ওয়াহিদের দোকানসংলগ্ন মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক খান। এ সময় তিনি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

বিশিষ্ট সমাজসেবক চুন্নু মাদবরের সভাপতিত্বে এবং রতন মাদবরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোস্তফা কামাল সেলিম, আব্দুর কাদির শেখ, আকতার খান, সাবেক ইউপি চেয়ারম্যানের ছোট ছেলে সাগর শেখ, হিরন চোকদার, বাক্কারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

 

 

উঠান বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা তাঁদের মতামত তুলে ধরেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের উন্নয়ন, সংস্কার এবং জনসাধারণের দুর্ভোগ নিরসনসহ নানা উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক খান বলেন, “আমি ইউনিয়নবাসীকে সেবা করে জান্নাতে যেতে চাই। পাঁচগাঁও ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

 

 

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে পাঁচগাঁও ইউনিয়নকে একটি উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।