যুবদলের ৪৮ তম জন্মবার্ষিকী সফল করার লক্ষ্যে সালথায় যুবদলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে
যুবদলের ৪৮ তম জন্মবার্ষিকী সফল করার লক্ষ্যে সালথায় যুবদলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে
0:00 0:00

যুবদলের ৪৮ তম জন্মবার্ষিকী সফল করার লক্ষ্যে সালথায় যুবদলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

অন্যান্য
যুবদলের ৪৮ তম জন্মবার্ষিকী সফল করার লক্ষ্যে সালথায় যুবদলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে
২৪ অক্টোবর ২০২৬, ৬:১৭ পিএম

যুবদলের ৪৮ তম জন্মবার্ষিকী সফল করার লক্ষ্যে সালথায় যুবদলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ ইলিয়াছ খান (সালথা)ফরিদপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম জন্মবার্ষিকী সফল করার লক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি নেতৃবৃন্দর সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ শনিবার (২৪ অক্টোবর) সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় – সংলগ্ন স্থানে এ অনুষ্ঠিত হয়। সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে ও সদস্য সচিব এনায়েত হোসেন সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বার, মনির মোল্যা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আজাদ মাতুব্বার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসাইন, মাহফুজ খান,শাফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, ফরিদুল রহমান (মেম্বার) সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক প্রস্তুতি এবং নেতা কর্মীদের মধ্যে সমন্বয় জোরদার বিষয় আলোচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি সুশৃঙ্খল উৎসব মুখের ও সফলভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোর দাবি করা হয়।

 

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে যুবদলের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
কার্যক্রম কে আরো গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার বিষয়ক আলোচনা করা হয়।