মুন্সীগঞ্জে আদর্শ রামপাল ইখওয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে আদর্শ রামপাল ইখওয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা :
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আদর্শ রামপাল ইখওয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় মিলকী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ কাজী কসবা স্পোর্টিং ক্লাব ও সুখবাসপুর যুব সংঘের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে একটি ছাগল প্রদান করা হয়। খেলায় ২-০ গোলে দক্ষিণ কাজী কসবা কে হারিয়ে সুখবাসপুর যুব সংঘ চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মো নুরুল আমিন সিকদার, রামপাল ইউনিয়ন আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বজলুর রহমান আশ্রফী, মাহাকালী ইউনিয়ন জামায়াতে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসিদুল ইসলাম,
পুরা টুনামেন্ট তত্ত্বাবধানে ছিলো রামপাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মাদ হোসাইন।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মো মমিন বিশ্বাস
০১৯১৪৫৩২০২৬
২৩/১০/২৬








আপনার মতামত লিখুন