ধীপুরের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মিল্লাত ভূঁইয়া, চাইলেন এলাকাবাসীর দোয়া
ধীপুরের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মিল্লাত ভূঁইয়া, চাইলেন এলাকাবাসীর দোয়া
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জনগণের সেবা করা এবং এলাকার উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি সদস্য পদপ্রত্যাশী মিল্লাত ভূঁইয়া।
তিনি মনে করেন, জনপ্রতিনিধি হওয়ার মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের পাশে থাকা, এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা এবং সবার সঙ্গে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করা।
মিল্লাত ভূঁইয়া ইউপি সদস্য নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও চান, এলাকার মুরব্বি, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে।
এ বিষয়ে মিল্লাত ভূঁইয়া বলেন, “আমি জনগণের সেবা করতে চাই। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ওয়ার্ডের উন্নয়নে কাজ করাই আমার প্রত্যাশা। এজন্য আমি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
তিনি সকলের দোয়া ও সমর্থন নিয়ে জনগণের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।







আপনার মতামত লিখুন