আড়িয়লে তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জু শেখ ফারুক
আড়িয়লে তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জু শেখ ফারুক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জু শেখ ফারুক। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তিনটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যার পর তিনি আড়িয়ল, বসাউল্লা ও সিংহের নন্দন এলাকার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবর, সহ-সভাপতি দেলোয়ার হোসেন সরদার, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মঞ্জু শেখ ফারুক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে এবং নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার উপলক্ষ। আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, এলাকার সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানকালে স্থানীয় নেতাকর্মী এবং পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁর এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবের আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।







আপনার মতামত লিখুন