লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারো বিএসএফের পুশইন ব্যর্থ করে দিল বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারো বিএসএফের পুশইন ব্যর্থ করে দিল বিজিবি
0:00 0:00

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারো বিএসএফের পুশইন ব্যর্থ করে দিল বিজিবি

অন্যান্য
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারো বিএসএফের পুশইন ব্যর্থ করে দিল বিজিবি
১৮ অক্টোবর ২০২৬, ৩:৫৬ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারো বিএসএফের পুশইন ব্যর্থ করে দিল বিজিবি
​
সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট
১৮ অক্টোবর ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।

 

 

 

​রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম।
​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ৮ জন পুরুষ, ২ জন নারী এবং ২ শিশুকে একযোগে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় বিজিবি সদস্যরা এবং শক্ত অবস্থান নেন। বিজিবির তৎপরতা ও বাধার মুখে বিএসএফের ওই পুশইনের চেষ্টা ভেস্তে যায়।

 

 

​স্থানীয়রা জানিয়েছে, পুশইন করতে ব্যর্থ হওয়া ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ পুরোপুরি ঠেকানোর জন্য সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

  • ​এ বিষয়ে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, বিএসএফের এই অননুমোদিত পুশইন চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব হবে জানিয়েছেন বাংলাদেশ বিজিবি।