ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার।
ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার।
0:00 0:00

ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার।

অন্যান্য
ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার।
১৭ অক্টোবর ২০২৬, ৩:১৭ পিএম

ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার।

মোঃ শিমুল হোসেন রিপোর্টার , ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ স্বপন ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শামীম শেখ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) ভোর ০৫:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সাতবাড়িয়া ভাঙ্গাপোল এলাকাস্থ ‘মেসার্স আরিফ ট্রেডার্স’ এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে মাদক কারবারি স্বপন ইসলামের কাছ থেকে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত আসামী মোঃ স্বপন ইসলাম (৩৫) দৌলতপুর উপজেলার গাছের দিয়াড় (টলটলিপাড়া) গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে ভেড়ামারা থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।