সালথার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ছরোয়ার হোসেন.
সালথার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ছরোয়ার হোসেন.
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ছরোয়ার হোসেন।
এ সময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সালথায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বিশেষ বিশেষ জায়গায় রয়েছে পুলিশ বাহিনী।
আজ শুক্রবার (১৬ই অক্টোবর) সন্ধ্যায় সোনারপুর ইউনিয়নের শীলবাড়ী পূজা মন্ডপ ও শ্রীশ্রী কালী মন্দির সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও মোহাম্মদ ছরোয়ার হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাপুর শীলবাড়ী পূজা মন্ডপের সভাপতি অধির মাস্টার,ও শ্রীশ্রী কালী মন্দির সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি দিলীপ পাঠক ও প্রশান্ত
কুমার পাল, সাতর পাল, স্বপন দাস, ডা. অশোক, নিখিল পাল, শচীন পাল, আপার সঙ্গে হিসাবে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন, মোঃ জালাল মোল্যা, মোঃ ফজলুল হক মাতুব্বর, বাদশা মাতুব্বর, ওবায়দুর খান, হাবিব মাতুব্বর, এনায়েত মোল্যা, মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।
এ সময় মোহাম্মদ সরোয়ার হোসেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করার লক্ষ্যে পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং তিনি বলেন এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরো দীর্ঘ করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে ওঠে আনন্দ। সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলা।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বন জানান।
একই সঙ্গে গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সভাপতি আহ্বান জানান। যদি আপনারা আমাকে কোন বিষয়ে স্মরণ করেন তাহলে আমি আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো। শীলবাড়ী পূজা মন্ডপের সভাপতি অধির মাস্টার তিনি বলেন, মোহাম্মদ ছরোয়ার হোসেন আমাদের মাঝে এসেছেন এবং পূজার খোঁজখবর নিচ্ছেন, এবং কোন সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন এজন্য আমরা তাঁর প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।








আপনার মতামত লিখুন