টঙ্গীবাড়ীতে ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বালিগাঁও-গোপীনপুরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আড়িয়ল-সানবাড়ি
টঙ্গীবাড়ীতে ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বালিগাঁও-গোপীনপুরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আড়িয়ল-সানবাড়ি
0:00 0:00

টঙ্গীবাড়ীতে ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বালিগাঁও-গোপীনপুরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আড়িয়ল-সানবাড়ি

অন্যান্য
টঙ্গীবাড়ীতে ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বালিগাঁও-গোপীনপুরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আড়িয়ল-সানবাড়ি
১৭ অক্টোবর ২০২৬, ৮:৫৫ এএম

টঙ্গীবাড়ীতে ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বালিগাঁও-গোপীনপুরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আড়িয়ল-সানবাড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের নিতিরায় ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বালিগাঁও-গোপীনপুর দলকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে আড়িয়ল-সানবাড়ি দল।

আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন সরদার, ফজলুল হক সর্দার, বীর মুক্তিযোদ্ধা লোকমান শেখ, আড়িয়ল ইউনিয়ন যুবদলের সভাপতি পিয়ার হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক বাদশা মাদবর, মো. আব্দুল হাই ডালি, ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মিরাজ মাদবর, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মাতবর ও সাধারণ সম্পাদক কুরবান মাতব্বর।

এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু মেম্বার, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জামাল শেখ, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সাত্তার শেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম মুন্সী, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি দেলোয়ার তালুকদার, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার তোফাজ্জল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার এখলাছ মেম্বার এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি নজরুল শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুক বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করবে। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।