বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬” এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬” এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত।
0:00 0:00

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬” এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত।

অন্যান্য
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬” এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত।
১৪ অক্টোবর ২০২৬, ৪:৫২ পিএম

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬” এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত।

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২৬ খ্রি. রংপুর জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

 

 

পরীক্ষায় কনস্টেবল এবং নায়েক থেকে এএসআই (নিরস্ত্র), এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার পরীক্ষায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন জানান। পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের টার্ন আউট, চাকুরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; এ. বি.এম ফয়জুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী; পিযুষ কান্তি দাস, আর আই, রংপুরসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সংশ্লিষ্ট জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।