সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে
সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ” ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মোহরা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতে ফজিলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা উপজেলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় এর মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ সবুজ.
এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদ জনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাশেম উদ্দিন, সালতা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল
বাসার। সালতা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ এবং উপজেলা এলএসডি গুদামের কর্মকর্তা মাহমুদুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সালথা ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন