মুন্সীগঞ্জ-৩ আসনের কামরুজ্জামান রতনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে কৃষক দলের বিবৃতি
মুন্সীগঞ্জ-৩ আসনের কামরুজ্জামান রতনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে কৃষক দলের বিবৃতি
মোঃ দুলাল সরকার , গজারিয়া, মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জ-৩ আসনের জননেতা কামরুজ্জামান রতনকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল গজারিয়া উপজেলা শাখা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক প্রতিযোগিতা হওয়া উচিত আদর্শ, যুক্তি ও কর্মের ভিত্তিতে। ব্যক্তিগত আক্রমণ, মিথ্যা তথ্য কিংবা ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে কাউকে হেয় করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে তারা মনে করেন।
বিবৃতিতে আরও বলা হয়, কামরুজ্জামান রতনকে নিয়ে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণসহ উপস্থাপন করা উচিত। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অপপ্রচারের মাধ্যমে মানুষের ভালোবাসা ও আস্থা নষ্ট করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত জনগণই সত্য-মিথ্যার বিচার করবেন বলে তারা বিশ্বাস করেন।
বিবৃতিতে প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সত্যের পক্ষে কথা বলা এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কামরুজ্জামান রতনের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করে মুন্সীগঞ্জ-৩ আসনের মানুষের মর্যাদা রক্ষায় সচেতন থাকার কথা উল্লেখ করা হয়।
সূত্র: জাতীয়তাবাদী কৃষক দল , গজারিয়া উপজেলা শাখার পক্ষ থেকে দেওয়া বক্তব্য।








আপনার মতামত লিখুন