মিরসরাইয়ে কাটাছরা ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
মিরসরাইয়ে কাটাছরা ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
কমল পাটোয়ারী,মিরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামে মিরসরাই উপজেলা ৭ নং কাটাছড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে নুরুল আমিন এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং রোজ বুধবার বিকেল ৩ ঘটিকার সময় ৭ নং কাটাছড়া ইউনিয়ন ওয়াহেদুনেছা উচ্চবিদ্যালয়ে মাঠে খেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম ১ মিরসরাই উপজেলা সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ নুরুল আমিন এমপি মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব,আবদুল আউয়াল চৌধুরী,
এডভোকেট আলীউল কবির ইকবাল সাহেব সভাপতি মিরসরাই উপজেলা বিএনপি সাবেক চেয়ারম্যান ৭ নং কাটাছড়া ইউনিয়ন পরিষদ , মোঃ আলমগীর হোসেন সাবেক সাধারণ সম্পাদক মিরসরাই উপজেলা বিএনপি, মাইন উদ্দিন মাহমুদ ভাইস চেয়ারম্যান মিরসরাই উপজেলা পরিষদ,লায়ন মোহাম্মদ তাহের আহমেদ সাবেক সভাপতি মিরসরাই অ্যাসোসিয়ান, মোঃ দাউদুল ইসলাম মিশন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মৎস্য বিষয়ক সম্পাদক, নুরুল আলম মেম্বার সাবেক আহবায়ক ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপি,
মোঃ দিদারুল আলম দিদার সদস্য মিরসরাই উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপি, মোঃ নুর উদ্দিন জাহেদ সাবেক সদস্য সচিব ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপি মোঃ শওকত আকবর সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী যুব দল, রহমত এলাহি সোহেল সাবেক সিনিয়র সহ সভাপতি মিরসরাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ওমর শরিফ মানিক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরসরাই উপজেলা, মোঃওমর ফারুক সাবেক যুগ্ম আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং কাটাছড়া ইউনিয়ন, মোঃ আবু দাউদ সাবেক সদস্য সচিব মিরসরাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মোঃ জাহাঙ্গীর আলম সাবেক যুগ্ম আহবায়ক ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপি,মোঃ শাহাদাত হোসেন সভাপতি বাংলাদেশ
জাতীয়তাবাদী কৃষক দল ৭ নং কাটাছড়া ইউনিয়ন, মোঃ আবুল হাসেম মিয়াজী আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭ নং কাটাছড়া ইউনিয়ন শাখা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা বিএনপি সহ বিবিন্ন ইউনিয়ন থেকে আগত ও ৭ নং কাটাছড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নুরুল আমিন এমপি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলিও বিকশিত হয়। তারা আশা প্রকাশ করেন, এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এলাকার তরুণদের মধ্যে ক্রীড়ামনস্কতা, ভ্রাতৃত্ববোধ এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। টুর্নামেন্টে মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়ন ও এলাকার দল অংশগ্রহণ করায় স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এডভোকেট আলীউল কবির ইকবাল জানান, টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করা এবং একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।








আপনার মতামত লিখুন