আদিতমারীতে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত।
আদিতমারীতে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত।
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
তারিখ: ০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) আয়োজিত এ সমাবেশে স্থানীয় সচেতন নাগরিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে মাদক, জুয়া ও বাল্যবিবাহের ভয়াবহ সামাজিক ক্ষতি তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার হোসেন খান।
সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ ছালেকুজ্জামান প্রামাণিক, সাবেক সদস্য সচিব, আদিতমারী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ।
বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি পুরো সমাজে অপরাধপ্রবণতা বাড়িয়ে দেয়। একইভাবে জুয়া আর্থিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করে এবং বাল্যবিবাহ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। তাই এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু প্রশাসনিক অভিযান পরিচালনা করলেই মাদক, জুয়া ও বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও স্থানীয় সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
সমাবেশ থেকে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং কোনোভাবেই বাল্যবিবাহ হতে না দেওয়ার বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আয়োজনে: ৭ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক সমাজ, দুর্গাপুর, আদিতমারী, লালমনিরহাট।








আপনার মতামত লিখুন