তেঁতুলিয়ার ভাঙন দেখতে ট্রলারে ড. শফিকুল ইসলাম মাসুদ, প্রতিরোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস
তেঁতুলিয়ার ভাঙন দেখতে ট্রলারে ড. শফিকুল ইসলাম মাসুদ, প্রতিরোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস
পটুয়াখালী বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল ৬ অক্টোবর সকাল ১২ টায় দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদীর ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ধুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঠবাড়িয়া এলাকায় গিয়ে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নদীভাঙনের কারণে সৃষ্ট দুর্ভোগ, ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন তিনি।
স্থানীয়রা জানান, তেঁতুলিয়া নদীর ভাঙনে তাদের বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
পরে ট্রলারযোগে নদীর বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানগুলো ঘুরে দেখে ভাঙনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
পরিদর্শনকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “নদীভাঙন রোধে আমি পূর্বেও কাজ করেছি। তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে মানুষের বসতভিটা ও সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
তিনি বলেন, নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. নুরুল আলম, ধুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মুজিবুর রহমান, সেক্রেটারি মাওলানা আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







আপনার মতামত লিখুন