বিশ্ব বসতি দিবসে রংপুরে বর্ণাঢ্য র্যালি, অংশ নিলেন রেঞ্জ ডিআইজি
বিশ্ব বসতি দিবসে রংপুরে বর্ণাঢ্য র্যালি, অংশ নিলেন রেঞ্জ ডিআইজি
মনোয়ারুল ইসলাম আপন, রংপুর জেলা প্রতিনিধি
“বিশ্ব বসতি দিবস ২০২৬” উপলক্ষে রংপুরে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে জেলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম, এনডিসি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোঃ সামসুজ্জামান সামুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ও টেকসই আবাসন এবং সবার জন্য উন্নত ও বাসযোগ্য বসতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নিরাপদ, টেকসই ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।







আপনার মতামত লিখুন