কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান দেবদাস রায় বাবুল আটক
কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান দেবদাস রায় বাবুল আটক
0:00 0:00

কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান দেবদাস রায় বাবুল আটক

অন্যান্য
কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান দেবদাস রায় বাবুল আটক
৫ অক্টোবর ২০২৬, ৫:০১ পিএম

কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান দেবদাস রায় বাবুল আটক
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
তারিখ: ৫ অক্টোবর ২০২৬, সোমবার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেবদাস রায় বাবুলকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা হিসেবে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার (৫ অক্টোবর) ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটকের সুনির্দিষ্ট সময় ও স্থান পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দেবদাস রায় বাবুলকে আটক করা হয়েছে। আটকের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

 

দেবদাস রায় বাবুল কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তার আটকের খবর ছড়িয়ে পড়ার পর কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে কোন মামলায়, কখন এবং কোথা থেকে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানা যাবে।