বেড়ায় এডিস মশা নির্মূল ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বেড়ায় এডিস মশা নির্মূল ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
0:00 0:00

বেড়ায় এডিস মশা নির্মূল ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বেড়ায় এডিস মশা নির্মূল ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
৩ অক্টোবর ২০২৬, ৮:৪৪ পিএম

​বেড়ায় এডিস মশা নির্মূল ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার নির্দেশনায় শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

 

​বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্রাঙ্গণ, বেড়া পৌরসভা এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান, ড্রেন ও ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করা হয়।
​অভিযানের অংশ হিসেবে এডিস মশার বংশবৃদ্ধি রোধে মশকনিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। আলহেরা নগর ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) সংলগ্ন এলাকাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে ফগার মেশিনের সাহায্যে মশকনিধনকারী ওষুধ স্প্রে করা হয়।

 

​এছাড়াও বেড়া সরকারি বিবি পাইলট উচ্চ বিদ্যালয়ে এক গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান বলেন, “ডেঙ্গু আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে কেবল প্রশাসনের প্রচেষ্টাই যথেষ্ট নয়, জনগণের নিজ নিজ জায়গা থেকে সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার।

 

 

তিনি আরও বলেন, “নিজের পরিবার ও সমাজকে ডেঙ্গুমুক্ত রাখতে বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি দূর করতে আমাদের প্রত্যেককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

​অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন।