সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
0:00 0:00

সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

অন্যান্য
সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
১ অক্টোবর ২০২৬, ৫:৩১ পিএম

সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি,

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া বিলে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল বিধি অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

 

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

 

 

সালথা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, চায়না দুয়ারী জাল মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যর জন্য অত্যন্ত ক্ষতিকর। নিষিদ্ধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
একই সঙ্গে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। যাতে কেউ আর কখনো নিষিদ্ধ জাল ব্যাবহারের সঙ্গে জড়িত না হন।