বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন আর নেই
বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন আর নেই
0:00 0:00

বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন আর নেই

অন্যান্য
বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন আর নেই
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ পিএম

বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন আর নেই

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোরে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
বয়স্কজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

রোববার বাদ জোহর লৌহজং উপজেলার হলদিয়া বাজার মসজিদ ঈদগাহে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসিল্যান্ড এরফানুর রহমানের নেতৃত্বে পুলিশ তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানায়। পরে ঢাকার জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

 

ঢালী মোয়াজ্জেম হোসেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি লৌহজং থানা মুক্তিবাহিনীর কমান্ডার ছিলেন এবং ঐতিহাসিক গোয়ালীমান্দ্রা যুদ্ধে কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ১৯৬৯ সালের আইয়ুববিরোধী আন্দোলনে জগন্নাথ কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন।