কাঁঠালিয়া সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জনসেবার প্রত্যয় সাবিনা ইয়াসমিনের
কাঁঠালিয়া সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জনসেবার প্রত্যয় সাবিনা ইয়াসমিনের
কাঁঠালিয়া সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী সাবিনা ইয়াসমিন এলাকার মানুষের পাশে থেকে সেবা ও কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করতে চান।
সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসা ও আস্থা অর্জন করাই তাঁর অন্যতম লক্ষ্য।
এলাকার নারীদের বিভিন্ন সমস্যা, সামাজিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সাবিনা ইয়াসমিন বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি। কোনো ব্যক্তি বিশেষ নয়, ওয়ার্ডের সব মানুষের পাশে থেকে সবার কথা শুনে এবং তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।
তিনি কাঁঠালিয়া সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
সাবিনা ইয়াসমিন—সবার পাশে, মানুষের সেবায়।







আপনার মতামত লিখুন