লালমনিরহাটে মানবিক উদ্যোগ দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে জয়নাল আবেদিনের ঘরে জ্বলে উঠল আলোর প্রদীপ
লালমনিরহাটে মানবিক উদ্যোগ দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে জয়নাল আবেদিনের ঘরে জ্বলে উঠল আলোর প্রদীপ
0:00 0:00

লালমনিরহাটে মানবিক উদ্যোগ দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে জয়নাল আবেদিনের ঘরে জ্বলে উঠল আলোর প্রদীপ

অন্যান্য
লালমনিরহাটে মানবিক উদ্যোগ দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে জয়নাল আবেদিনের ঘরে জ্বলে উঠল আলোর প্রদীপ
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৩ পিএম

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট ।

লালমনিরহাট, ২৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ শুক্রবার।
লালমনিরহাটের জগতবেড় ইউনিয়নের কোনারবাড়ি এলাকায় অসহায় ও হতদরিদ্র মোঃ জয়নাল আবেদিনের ঘরে দীর্ঘদিন পর বিদ্যুতের আলো জ্বলে উঠেছে।
অর্থের অভাবে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন জয়নাল আবেদিন ও তাঁর পরিবার। বিষয়টি জানতে পেরে মাহফুজার রহমান লিমনের উদ্যোগে তাঁর বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়।

 

 

এ মানবিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জগতবেড় ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি মোঃ শামীম হোসাইন। তাঁর সহযোগিতায় অবশেষে জয়নাল আবেদিনের বাড়িতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়। দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে ঘরে আলো জ্বলে ওঠায় পরিবারটির মাঝে দেখা দিয়েছে আনন্দ ও স্বস্তি।

 

 

স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
অসহায় মানুষের পাশে থাকাই হোক আমাদের সবার অঙ্গীকার।
মানবিকতার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে।