লালমনিরহাটের মোগলহাট সীমান্তে ৪ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।
লালমনিরহাটের মোগলহাট সীমান্তে ৪ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।
0:00 0:00

লালমনিরহাটের মোগলহাট সীমান্তে ৪ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।

অন্যান্য
লালমনিরহাটের মোগলহাট সীমান্তে ৪ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪০ পিএম

 

সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট।

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড , (বিজিবি)।
আজকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ২০২৬ সকাল ৬টা ২০ মিনিটে মোগলহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চর ফলিমারীতে এ অভিযান পরিচালনা করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চর ফলিমারী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সীমান্তের দিক থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তার গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে তাকে থামানোর চেষ্টা করা হলে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

 

এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কার্যক্রম চলছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম,

 

 

 

পিএসসি জানান, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দার নজরদারি নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী আরো বিশেষ পদক্ষেপ এবং অভিযান অব্যাহত থাকবে।