কালীগঞ্জে প্রতিবন্ধীর দোকানে দুর্ধর্ষ চুরি ১ আটক!
কালীগঞ্জে প্রতিবন্ধীর দোকানে দুর্ধর্ষ চুরি ১ আটক!
0:00 0:00

কালীগঞ্জে প্রতিবন্ধীর দোকানে দুর্ধর্ষ চুরি ১ আটক!

অন্যান্য
কালীগঞ্জে প্রতিবন্ধীর দোকানে দুর্ধর্ষ চুরি ১ আটক!
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৩ পিএম

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা, লালমনিরহাট।

লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিবন্ধী আব্দুর রহমানের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
চুরির ঘটনাটি নিয়ে সবার আগে ‘প্রতিবাদী কণ্ঠস্বর – Protesting Voices’-এ সংবাদ প্রচার করা হয়। এরপর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

আটক ব্যক্তি হলেন মোঃ আব্দুল মালেক (৩৬)। তিনি মৃত হাফিজুল ইসলামের ছেলে। তাঁর ঠিকানা—দক্ষিণ দলগ্রাম (ঘাটেরপাড়, মাস্টারপাড়া), ৬ নম্বর ওয়ার্ড, দলগ্রাম ইউনিয়ন, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।

 

চুরির ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।