মানুষের ভালোবাসার টানে বাউফলে ফিরলেন ‘মানবিক পুলিশ’ রিয়াজ হোসেন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ করে মানুষের ভালোবাসার টানে নিজ এলাকা পটুয়াখালীর বাউফলে ফিরেছেন বাউফল পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব মোঃ রিয়াজ হোসেন পিপিএম। অবসর জীবনের সময়টুকু মানুষের সেবা ও কল্যাণে কাটানোর প্রত্যয় নিয়ে তিনি বাউফলে ফিরে এসেছেন।
গত ২১ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টার দিকে রিয়াজ হোসেন বাউফলে আগমন করেন। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান।
এরপর ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাউফল পৌরসভা এলাকায় আয়োজিত এক পথসভায় অংশ নেন রিয়াজ হোসেন পিপিএম। পথসভায় স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের উপস্থিতিতে তিনি তার অবসর জীবনে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে রিয়াজ হোসেন বলেন, “আমি এসেছি মানুষের ভালোবাসার কারণে। দীর্ঘদিন মানুষ আমাকে ভালোবেসেছেন। মানুষের সেই ভালোবাসার টানেই আমি আবার তাদের কাছে ফিরে এসেছি। চাকরি জীবনে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এখন অবসর জীবনের বাকি সময়টুকুও মানুষের খেদমতে কাটাতে চাই।
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা তার জন্য সবচেয়ে বড় প্রেরণা। দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালনের পর অবসর নিলেও মানুষের কাছ থেকে দূরে থাকতে চান না তিনি। বরং এলাকার সাধারণ মানুষ, দরিদ্র ও অসহায়দের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রিয়াজ হোসেন তার চাকরি জীবনে সাধারণ মানুষের সহযোগিতা ও কল্যাণে কাজ করেছেন। বিশেষ করে দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কারণে স্থানীয়দের কাছে তিনি ‘মানবিক পুলিশ’ হিসেবে পরিচিতি লাভ করেন বলে জানান তারা।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, চাকরি জীবনে দায়িত্ব পালনের পাশাপাশি রিয়াজ হোসেন সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ও মানবিক আচরণ করতেন। বিপদে পড়া মানুষকে সহযোগিতা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি মানুষের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন।
তারা আরও বলেন, দীর্ঘদিনের চাকরি জীবন শেষ করে অবসর গ্রহণের পরও মানুষের সেবা করার আগ্রহ থেকেই রিয়াজ হোসেন বাউফলে ফিরে এসেছেন। সাধারণ মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও ভালোবাসার বন্ধনই তাকে আবার এলাকার মানুষের কাছে নিয়ে এসেছে।
পথসভায় রিয়াজ হোসেন পিপিএম আরও বলেন, “মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি যতদিন বেঁচে থাকব, মানুষের পাশে থাকতে চাই এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই।
এ সময় স্থানীয় বাসিন্দা, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পথসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশের সৃষ্টি হয়।
২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
পটুয়াখালী বাউফল প্রতিনিধি
মোঃ রুবেল হোসেন
মোবাইল: ০১৭৪৯৫১০৫৮০








আপনার মতামত লিখুন