আদিতমারী উপজেলার সাংকার চেওড়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রোজ বুধবার
লালমনিরহাটের
আদিতমারী উপজেলার ১ নং দুর্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ঐতিহাসিক সাংকার চেওড়ায় স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজকে বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩ টায় আনুষ্ঠানিকভাবে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সাংকার চেওড়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি আলোকিত লালমনির করার প্রত্যাশায় এবং দুর্গাপুরবাসীর সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান উপস্থিত অতিথিবৃন্দরা।







আপনার মতামত লিখুন