টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১
0:00 0:00

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১

অন্যান্য
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৯ পিএম

 

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

 

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া শ্যামলাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া।
অভিযানকালে সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

 

 

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।