মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ
মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ
0:00 0:00

মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ

অন্যান্য
মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ
২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ পিএম

মো: এনামুল ইসলাম

মহেশপুর (ঝিনাইদহ) স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুর উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা

 

 

প্রশাসক মোঃ নোমান হোসেন বিশেষ অতিথি পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ সেলিম রেজা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক মোঃ দবির উদ্দিন বিশ্বাস, সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। অনুস্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজের গুরুত্বপূর্ণ অংশ। এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে অনুদান কার্যকর ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও কার্যক্রম আরও উন্নত হবে।
অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্টরা অনুদান প্রদানের জন্য জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।