অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব, তার সমর্থকদেরও উদ্দেশ্যে বললেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম
অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব, তার সমর্থকদেরও উদ্দেশ্যে বললেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম
0:00 0:00

অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব, তার সমর্থকদেরও উদ্দেশ্যে বললেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম

অন্যান্য
অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব, তার সমর্থকদেরও উদ্দেশ্যে বললেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম
২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৮ পিএম

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি)ফরিদপুর:

ফরিদপুরের সালথায় স্থানীয় একটি মিটিংয়ে তার সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে।
সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে একটি মিটিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েন মঙ্গলবার (২২) সেপ্টেম্বর । সেখানে তাকে বলতে শোনা যায় তোমরা অস্ত্র বানাও, মার্ডার চারটা হলে আমি দেখব।

 

 

তবে বিষয়টি অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা। তার দাবি, কি নিয়ে ধরনের কোন বক্তব্য দেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা। কিন্তু চাক্ষুষ প্রমাণ যেটা রয়েছে সেটা হল সে নিজের মুখে জনসম্মুখে প্রকাশ্যে বলতেছেন তোমরা অস্ত্র বানাও, দু’চারটে মার্ডার হলে আমি দেখব। তাহলে কোনটা বিশ্বাস করা সম্ভব আর কোনটা বিশ্বাস করা সম্ভব হবে না বিষয়টা আমরা বুঝতে পারি না আশা করি প্রশাসন তদন্ত করে মূল রহস্যটা জনগণের সামনে উন্মোচন করবেন।

 

 

 

এ সময় চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লা বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন, তার দলের ভ্যানচালক কে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যান রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে ব্যাংকে উদ্ধার করতে পারতেন তিনি। কিন্তু তিনি তা না করে প্রশাসনের সহায়তা নিচ্ছেন বলে জানান। বর্তমানে এলাকাকে শান্ত রাখতে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।

 

 

 

এ বিষয়ে সালথা থানার অফিসার (ওসি) মোহাম্মদ বাবলুর রহমান খান বলেন, আমি এ বিষয়ে অবগত নই। চেয়ারম্যান সম্পত্তি এ ধরনের কোন বক্তব্য দিয়েছেন কি-না. তা আমি জানিনা তবে খতিয়ে দেখা হবে.