মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদকসেবী আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড।
মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদকসেবী আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড।
0:00 0:00

মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদকসেবী আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড।

অন্যান্য
মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদকসেবী আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড।
২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৬ পিএম

মো: এনামুল ইসলাম

মহেশপুর(ঝিনাইদাহ) স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুরে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টকারী দুই মাদকসেবী এবং এক পলাতক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

 

 

মহেশপুর থানা সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্যে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদকসেবীরা হলেন— উপজেলার জলিলপুর (মাঠপাড়া) গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে মোঃ নয়ন মিয়া (২৩) এবং লেবুতলা গ্রামের কাশেম মন্ডলের ছেলে মোঃ সাইদুর মন্ডল (২৫)।

 

 

 

অভিযান শেষে গ্রেফতারকৃতদের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাজ্জাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের অপরাধ স্বীকার ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

 

 

 

এদিকে, একই অভিযানে আদালতের সিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।