লালমনিরহাটের জেল কারাগারে তিনগুণেরও বেশি জেলবন্দী বাড়ছে আবাসন**স্বাস্থ্যঝুঁকি
লালমনিরহাটের জেল কারাগারে তিনগুণেরও বেশি জেলবন্দী বাড়ছে আবাসন**স্বাস্থ্যঝুঁকি
0:00 0:00

লালমনিরহাটের জেল কারাগারে তিনগুণেরও বেশি জেলবন্দী বাড়ছে আবাসন**স্বাস্থ্যঝুঁকি

অন্যান্য
লালমনিরহাটের জেল কারাগারে তিনগুণেরও বেশি জেলবন্দী বাড়ছে আবাসন**স্বাস্থ্যঝুঁকি
২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৮ পিএম

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

লালমনিরহাট জেলার লালমনিরহাট ,জেল কারাগারে নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় তিনগুণের চেয়েও বেশি বন্দী অবস্থান করায় আবাসন, স্যানিটেশন ও চিকিৎসাসেবায় অন্যতম বাড়তি চাপ তৈরি হয়েছে। এবং ১৯০ জন জেলবন্দীর জন্য নির্ধারিত সেইখানে বর্তমানে প্রায়, ৬১৯ নয়শত নিরানব্বই,জন জেলবন্দী রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী জানা যায় কোনো কোনো সময়ে বন্দীর সংখ্যা ৭০০ বেশি হয়।

 

 

কারাগার সূত্রে আরো জানা গেছে, স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় বিপুলসংখ্যক বন্দী থাকায় আবাসন নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে বাড়তি ব্যবস্থা নিতে হচ্ছে। জায়গার সংকটের অনেক বন্দীকে লকআপের ভেতরের বাইরের বারান্দাতেও অবস্থান করতে হচ্ছে। দৈনন্দিন জীবনযাপনে বিভিন্ন ধরনের সমস্যার দেখা গিয়েছে পাশাপাশি কারাবন্দীদের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

 

 

কারাগারে জেল বন্দীদের চিকিৎসাসেবা দিতে একজন চিকিৎসক ও একজন ফার্মাসিস্ট দায়িত্ব পালন করছেন। এতে অতিরিক্ত জেলবন্দীর কারণে সীমিত জনবল দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের ওপরও বাড়তি চাপ পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

লালমনিরহাট জেলা লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি এলাকার বন্দী মোঃ আলমের মা মোছাঃ জমিলা বেগম বলেন, ধারণক্ষমতার চেয়ে বন্দী থাকায় কারাগারে স্যানিটেশন, গোসল ও থাকার জায়গাসহ মৌলিক সুবিধাগুলো নিয়ে বন্দীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এবং কি লকআপের ভেতর ও বাইরের বিভিন্ন স্থানে ঠাসাঠাসি করে বন্দীদের অনেক কষ্টে থাকতে হচ্ছে।

 

 

 

লালমনিরহাট জেলা লালমনিরহাট কারাগারের জেলার জামাল উদ্দিন বলেন, অতিরিক্ত বন্দীর চাপ মোকাবিলায় কারা প্রশাসন দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। বন্দীদের খাবারের মান বজায় রাখার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং জামিন-পরবর্তী কোনো ধরনের অনৈতিক আর্থিক লেনদেন যাতে না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। বন্দীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও কারা কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।
এবং কি কারাগারের আবাসন সংকটের বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

 

 

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, কারাগারের নির্ধারিত কারাবন্ বন্দীধারণক্ষমতার তুলনায় তিনগুণের বেশি বন্দী থাকা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়।
লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয়জন বিচারকের পদ শূন্য থাকায় বিচারিক কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে বলেও তিনি জানান।

মানবাধিকারকর্মী ও ওয়ার্ল্ড লিগ্যাল এইড কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেল বলেন, কারাগারের ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দী থাকা শুধু আবাসন সংকটের বিষয় নয়; এর সঙ্গে বন্দীদের মৌলিক অধিকার, স্বাস্থ্য, স্যানিটেশন এবং মানবিক মর্যাদার বিষয়ও জড়িত। পরিস্থিতি বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে দাবি করেন তিনি।

 

 

 

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দীর চাপ কমাতে প্রশাসনিক পর্যায়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে বন্দীদের জন্য পর্যাপ্ত আবাসনের সুবিধা নিশ্চিত করতে স্থায়ী সমাধানের প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা ।