দেশ পরিবর্তনের জন্য মেধাবীদের এগিয়ে আসতে হবে। মুন্সীগঞ্জ শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা :
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার এ+ প্রপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর সকাল ৯ টায় মিরকাদিম পৌরসভার সানাই কমিউনিটি সেন্টার ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি মো রিফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: নুরুল ইসলাম সাদ্দাম, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মেধাবীরাই ভবিষ্যৎ মেধাবীদের যোগ্যতা অর্জন করে সততার সাথে দেশের দায়িত্ব পালন করতে হবে।সৎ এবং যোগ্য নেতৃত্ব ছাড়া এ দেশের পরিবর্তন সম্ভব না।
তাই ভাল ফলাফলের সাথে সাথে ভাল মানুষ হতে হবে।পিতা মাতার অবাধ্য হওয়া চলবে না বিশেষ অতিথি বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস বলেন ছাত্রদের ভাল মানুষ হিসাবে গড়ে তোলার জন্য ছাত্রদের মধ্যে ইসলামি ছাত্রশিবির, ও ছাত্রীদের মধ্যে ছাত্রী সংস্থা কাজ করছে। শিক্ষা জীবনে যে কোন ভাল কাজের সহযোগিতা শিবির ছাত্রী সংস্থা আপনাদের পাশে থাকবে।বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার দিয়া মোহাম্মদ,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার ডক্টরস সোসাইটি সাবেক সভাপতি ড: শাকিব হাসান বেলাল ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ। প্রমুখ, এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ বাইজিদ বোস্তামী, সদর উপজেলা আমির মো নুরুল আমিন সিকদার ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মো মুজাহিদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি এস এম জাহিদ,।
মো মমিন বিশ্বাস
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
০১৯১৪৫৩২০২৬
১৭/০৯/২৬








আপনার মতামত লিখুন