মহেশপুরে বিজিবির পৃথক অভিযান: ভারতীয় মদ, গাঁজা ও কীটনাশকসহ চার নারী আটক
মহেশপুরে বিজিবির পৃথক অভিযান: ভারতীয় মদ, গাঁজা ও কীটনাশকসহ চার নারী আটক
0:00 0:00

মহেশপুরে বিজিবির পৃথক অভিযান: ভারতীয় মদ, গাঁজা ও কীটনাশকসহ চার নারী আটক

অন্যান্য
মহেশপুরে বিজিবির পৃথক অভিযান: ভারতীয় মদ, গাঁজা ও কীটনাশকসহ চার নারী আটক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৩ পিএম

 

মো: এনামুল ইসলাম

মহেশপুর (ঝিনাইদহ) স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, গাঁজা, চোরাচালানের কীটনাশক এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় চারজন নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়

 

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,গত মঙ্গলবার আনমানিক রাত ৮ টা ৪৫ মিনিটে রাজাপুর বিওপির একটি দল সীমান্ত পিলার-৭১/৬-এস থেকে আনুমানিক ১০০ গজ ভেতরে রাজাপুর গ্রামের মদনের আম বাগানে অভিযান চালিয়ে আসামিনবিহীন ৪৩ বোতল ভারতীয় মদ আটক করে। একই দিনে রাত

আনুমানিক ৮টা ৫০ মিনিটে পলিয়ানপুর বিওপির দল সীমান্ত পিলার-৫৯/৫-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে রায়পুর গ্রামের একটি পেয়ারা বাগান থেকে ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে।

 

 

 

এছাড়া নতুনপাড়া বিওপির অধীন সীমান্ত পিলার-৬৬/৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে কলম মিয়ার আম বাগান থেকে ১১০ প্যাকেট ভারতীয় কীটনাশক আটক করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে মাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার-৫৩/১-এস থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে সুন্দরপুর পূর্বপাড়া রাস্তার পাশের মেহগুনি বাগান থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৪ জন বাংলাদেশি নারীকে আটক করে।

 

 

 

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।৫৮ বিজিবির সহকারী পরিচালক মুনশী ইমদাদুর রহমান।