টঙ্গিবাড়ীতে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
টঙ্গিবাড়ীতে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
0:00 0:00

টঙ্গিবাড়ীতে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

অন্যান্য
টঙ্গিবাড়ীতে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৫ পিএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মৎস্যসম্পদ বৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বাড়াতে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি ও বর্ষায় প্লাবিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কর্মসূচি।