Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হলদিয়ায় হাজী মো:রাশেদের উঠান বৈঠকে জনসমাগম উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর

সমাজের খবর ডেস্ক

 

আবু বকর সিদ্দিক:- লৌহজং প্রতিনিধি।

আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো: রাশেদের উঠান বৈঠকে ব্যাপক জনসমাগম হয়েছে।শুক্রবার সন্ধ্যায় হলদিয়া ইউনিয়নের মৌছা গ্রামে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

বিশিষ্ট সমাজসেবক মো:আলমগীর খানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন মেজর(অব.)মাসুদুর রহমান কাইউম।হুমায়ুন কবির চানু ও উজ্জ্বল মাদবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আক্তার হোসেন খান,বজলুর রহমান খান,কামরুল ইসলাম ও শুভ খন্দকার।এ সময় জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ হোসেন আশু,হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মহসিন মোড়লসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

 

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জুলফেকার আলী ভুট্ট ও সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশে সরব আলোচনা দেখা যায়।বক্তারা বলেন,হলদিয়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন।

 

তারা এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে অভিজ্ঞ নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো:রাশেদ বলেন,জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান।নির্বাচিত হলে হলদিয়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান রাশেদ।পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।স্থানীয়দের প্রত্যাশা পূরণে ইউনিয়নের প্রতিটি এলাকায় সমানভাবে উন্নয়ন করার আশ্বাস দেন সম্ভাব্য এ প্রার্থী।উল্লেখ্য,২০০২ সালের হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহসিন গাজীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন হাজী মো:রাশেদ।

 

 

 

এরপর তিনি টানা ৯ বছর ৩ মাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।রাজনৈতিক জীবনে তিনি জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।এছাড়া হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

 

 

বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া বাংলাদেশ বিলবোর্ড অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি,আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন হাজি মো:রাশেদ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন