বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া মৌজার জে.এল. নং: ৫৮।সিএস রেকর্ডিও মালিক চপলা মন্ডলের পূর্ব পুরুষদের জমি ক্রয় সুত্রে মালিক চয়ন মন্ডলের ঠাকুরদা।ঐ জমির এস এ ও আরএস রেকর্ডীয় মালিক চয়ন মন্ডল.
অভিযুক্তরা সে সম্পত্তি ফেরত নিয়ছেন দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।অভিযুক্তদের ফেরত নেয়ার কোন দালিলিক কোন প্রমান না তাকা সত্বেও তারা বিক্রিত সম্পত্তির নিজেদের দখলে নেয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করে।
অভিযুক্তদের কোন স্বত্ব না থাকায় ঐ জমিতে না যাওয়ারও রায় দেন সলিশ দার গন।তা পরও উক্ত জমি অবৈধ ভাবে দখল করতে গেলে মারামারির ঘটনা ঘটে।এ বিষয় চয়ন মন্ডল বাদি হয়ে বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা যায়, সুখদাড়া এলাকার চয়ন মন্ডলের সঙ্গে একই এলাকার চপলা রপ্তান (৩৫), কল্পনা রপ্তান (৫৫) ও তারক রপ্তান (৪৫)-এর মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
চয়ন মন্ডলের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিবাদীর পূর্ব পুরুষদের কাছ থেকে ক্রয়কৃত সম্পত্তি শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে চয়ন মন্ডল বিরোধীয় জমিতে ধান রোপণ করছিলেন। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থলে গিয়ে তাকে ধান রোপণে বাধা দেন এবং রোপণ করা ধানের চারা তুলে ফেলার চেষ্টা করেন।
এ সময় চয়ন মন্ডলের ডাক-চিৎকার শুনে তার বোন তনুজা মন্ডল (৩০) ঘটনাস্থলে ছুটে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ধানের চারা তুলতে নিষেধ করলে এক অভিযুক্তের নির্দেশে অপর দুই অভিযুক্ত বাঁশের লাঠি দিয়ে তনুজা মন্ডলকে এলোপাতাড়ি মারধর করেন।
তনুজার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। যাওয়ার সময় চয়ন মন্ডল ও তার পরিবারের সদস্যদের সুযোগ পেলে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
পরে আহত তনুজা মন্ডলকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়।বিভিন্ন দপ্তরে তাদের পক্ষে রায় হলেও কোন রায় কে তোয়াক্কা না করে অবৈধভাবে গায়ের জোড়ে দখলে রাখতে চায় ঐ সম্পত্তি।
চয়ন মন্ডলের অভিযোগ, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাকে ও তার পরিবারকে চাপের মুখে ফেলে জমি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে ভয়ভীতি প্রদর্শন ও নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এতে এলাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটন, বিরোধপূর্ণ জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয় তদন্ত এবং হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চয়ন মন্ডল।