Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে পারাপারের ভোগান্তিতে আদিতমারী উপজেলার মানুষ।

সমাজের খবর ডেস্ক

 

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

লালমনিহাটের আদিতমারী উপজেলায় স্বাধীনতার পর ভেলাবাড়ী ইউনিয়নের কালিরহাট দুর্গাপুর চলাচলের এক নম্বর রাস্তায় মাঝে দিয়ে বয়ে আসে রত্নাই নদীটির উপরে একটি চিকন ব্রিজ নির্মাণ হলেও বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাটারি চালিত অটো রিকশা এবং ট্রাক সাধারণ মানুষ চলাচলের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী দুর্গাপুর কালিরহাট উপজেলা সর্বস্তর জনগণের উপজেলা এবং জেলা থেকে যাবার পথে দুর্গাপুর শঠিবাড়ী এলাকায় এই রত্নাই নদীর ঝুঁকিপূর্ণ সেতুটি পারাপারের চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার বাসিন্দারা দীর্ঘ ২০ বছরে ধরে রত্নাই নদীর ঝুঁকিপূর্ণ সেতুটি পারাপার এবং নির্মাণ না হওয়ায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের।

 

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভেলাবাড়ী দুর্গাপুর এবং দুর্গাপুর থেকে জেলা উপজেলা এলাকার মানুষের যাতায়াতের জন্য পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ পথে চলাচল করেন। কিন্তু সেতুটি নির্মাণ না হওয়ায় ঝুঁকিপূর্ণ সেতুটি তাদের একমাত্র ভরসা।
এই ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে কৃষি চাষাবাদ ও অসুস্থ রোগী নিয়ে যাওয়া যায় না। বর্ষাকালীন সময় অনেকে অসুস্থ হলেও যাতায়াতের ভোগান্তিতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ১০ কিলোমিটার ঘুরে যেতে হয়।

 

 

 

সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ব্রিজ টি দিয়ে পারাপারের সময় অনেকেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি বেড়ে গেলে এবং সেতুটি তে পিচ্ছিল হয়ে পড়লে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ সেতুটি পার হতে গিয়ে ইতোমধ্যে অনেকেই আহত হয়েছেন। কারও হাত-পায়ে আঘাত লেগেছে, আবার কারও হাত ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে।

শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য সেতুটি পারাপার আরও ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এখানে একটি ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙ্গে নতুন করে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী স্থানীয়দের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, “একটা ব্রিজের জন্য স্থানীয় পর্যায় ছাড়াও সাবেক ও বর্তমান এমপি এবং ঢাকা থেকে আগত পিডি ও ইঞ্জিনিয়ারদের দেখানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।”

 

 

 

সংসদ অধিবেশন চলায় লালমনিরহাট -২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ রোকনউদ্দিন বাবুল মহোদয় এর সাথে যোগাযোগ হলে আশ্বাস দিয়ে বলেন নির্মাণ করা হবে কিন্তু এখনো হয়নি।

এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ সেতুটির পরিবর্তে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে। একই সঙ্গে কমবে দুর্ঘটনার ঝুঁকি ও দীর্ঘদিনের জনদুর্ভোগ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন