বাচ্ছু পাটোয়ারি কমল.মিরসরাই প্রতিনিধিঃমিরসরাইয়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সংবর্ধনা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবধর্না অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি সুজন আচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দীন যুগ্ন আহবায়ক মিরসরাই উপজেলা বিনএপি ও সাবেক আহবায়ক ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আজিজুল হক মেম্বার,সাবেক সদস্য সচিব ৮নং দুর্গাপুর ইউনিয়ন
বিএনপি,আরোও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি যুবদল,ছাএদল,কৃষকদল,স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় নেতৃবৃন্দ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারে। বৃত্তির মতো অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
বক্তারা আরও বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের নিজের নয়, এটি বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক ও পুরো এলাকার জন্য গৌরবের বিষয়। তাদের কৃতিত্ব ভবিষ্যতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সমীর দেবনাথ ।সঞ্চালনায় ছিলেন প্রনবদেব নাথ, অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।এ সময় নবগঠিত বিদ্যালয় কমিটির সদস্যদেরও আনুষ্ঠানিকভাবে সংবধর্না দেওয়া হয়।
বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।অনুষ্ঠানের মাধ্যমে একদিকে কৃতি শিক্ষার্থীর সাফল্য উদযাপন, অন্যদিকে নবগঠিত কমিটিকে দায়িত্ব পালনে উৎসাহিত করার মধ্য দিয়ে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।