Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সালথায় দীর্ঘদিন ধরে একটি পুরোতন মাদ্রাসার বেহাল দশা সংস্কার করে দেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী

সমাজের খবর ডেস্ক

 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি)ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলা আটঘর ইউনিয়নের পুঠিয়া গ্রামে একটি পুরাতন মাদ্রাসা নতুন করে সংস্কার করে দেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এবং এই ইউনিয়নের সাবেক আটঘর চেয়ারম্যান ফিরোজ খান।

 

 

 

এ সময় ফিরোজ খান বলেন, এই ভবনটি মরহুম কেএম ওবায়দুর রহমান নিজে নির্মাণ করে দিয়েছিলেন বিগত আরো ৩০ বছর আগে। তিনি আরো বলেন, তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক মরহুম কেএম ওবায়দুর রহমান যার স্মৃতির কথা মনে পড়লে বুকের কলিকাতা ফেটে যায়। আজ তার হাতে গড়া মাদ্রাসাটি একেবারে ভেঙ্গেচুরে তছনছ হয়ে যাচ্ছে যেটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোন প্রকার সংস্কার করে দেওয়া হয়নি তার কারণ হচ্ছে এটা বিএনপির মহাসচিব করে দেয়ার কারণে। এখন আমাদের দাবি বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি মরহুম কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মন্ত্রী,

 

 

এখন আমাদের অভিভাবক তিনি। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে এ বিষয়ে কথা বললে তাঁরাও আমাদেরকে জানান বিএনপি সরকার করেছিল বিধায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমাদের মাদ্রাসার জন্য কোন প্রকার কোন কিছু কোনদিন বরাদ্দ দেয়নি। সরজমিনে গিয়ে দেখা যায় ভবনটি দরজা জানালা ভেঙ্গেচুরে গিয়েছে এমনকি উপরের টিনের ছাউনি সেটাও নষ্ট হয়ে গেছে। এখানে সকাল হলে দুই থেকে আড়াইশো ছাত্রছাত্রী পড়ার জন্য আসেন এখানে কোন বিদ্যুতের ব্যবস্থা নেই নেই কোন ফ্যান। যার কারনে ছেলেমেয়েদের লেখাপড়া করতে অনেক কষ্ট হয়।

 

 

 

স্থানীয়রা আরোও জানান ,আমাদের একটাই দাবি আমাদের নেত্রী বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার কাছে দাবী জানাচ্ছি যেন আমাদের প্রতিষ্ঠানটি দ্রুত সংস্কার করে দেওয়া হয় এবং ঘর নির্মাণ করে দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া করার সুযোগ করে দেওয়া হয়। এ সময় আরও একজন ব্যক্তির সঙ্গে কথা বললে তিনি বলেন, তিনি বলেন আমি সালথা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি সংস্কার করে দিয়ে কোমলমতি ছেলেমেয়েদের সুন্দরভাবে লেখাপড়া করার সুযোগ করে দেওয়া হয়।

 

এ ব্যাপারে সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন আমি ইতিমধ্যে শুনেছি এবং জেনেছি এবং এ ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সুপারিশ পাঠিয়েছি আশা করি বরাদ্দ আশা মাত্রই সংস্কার করে দেওয়া হবে।
মোঃ ইলিয়াছ খান সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর:
১০ সেপ্টেম্বর ২০২৬

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন