Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাউফলে মাদক হিসেবে ব্যবহৃত হোমিও সিরাপসহ গ্রেপ্তার ১

সমাজের খবর ডেস্ক

 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: মোঃ রুবেল হোসেন

পটুয়াখালীর বাউফলে মাদক হিসেবে ব্যবহৃত হোমিওপ্যাথিক সিরাপ ও বিক্রির নগদ টাকাসহ মোঃ মজিবর রহমান খান (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বাউফল থানাধীন বগা ব্রিজের পশ্চিম পাশে জসিমের দোকানের পূর্ব পাশে সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) স্বপন কুমার হাওলাদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মাদক হিসেবে ব্যবহৃত ৪ বোতল রেকটিফাইড হোমিও সিরাপ এবং বিক্রির ৩ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত মজিবর রহমান খান বগা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানাজোড়া এলাকার মৃত আয়েন উদ্দিন খানের ছেলে।

এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

 

 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে মাদক হিসেবে ব্যবহৃত রেকটিফাইড হোমিও সিরাপসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন