Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মহেশপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদসহ তিন কারবারি গ্রেফতার

সমাজের খবর ডেস্ক

মো: এনামুল ইসলাম

মহেশপুর /ঝিনাইদাহ/স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের মহেশপুর পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজা এবং ১০ লিটার দেশি চোলাই মদসহ মোট তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মান্দারবাড়িয়া ও নেপা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

মহেশপুর থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানা তামিলের বিশেষ অভিযান চলছিল। এর অংশ হিসেবে রাত সোয়া দশটার দিকে নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে ভৈরবা পুলিশ ক্যাম্পের একটি দল ১নং আসামি মোঃ আমির হোসেনের বসতঘরের সামনের উঠানে অভিযান চালায়। এ সময় তার ও অপর আসামি আব্দুল হামিদ মন্ডলের হেফাজত থেকে ১০ লিটার দেশি তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা।

 

 

 

গ্রেফতারকৃতরা হলেন,সেজিয়া গ্রামের মোঃ আমির হোসেন (৫৫) এবং আব্দুল হামিদ মন্ডল (৪৮)। এদের মধ্যে আমির হোসেনের বিরুদ্ধে এর আগেও মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে প্রায় ১০টি মামলা রয়েছে এবং আব্দুল হামিদ মন্ডলের বিরুদ্ধেও পূর্বে মাদক মামলার রেকর্ড রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

 

অপরদিকে,একই রাতে মান্দারবাড়িয়া ইউনিয়নের বেলেমাঠ এলাকায় এসআই সৈকত মল্লিকের নেতৃত্বে পুলিশের আরেকটি দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বেলেমাঠ বাজারের শরিফুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. মাহবুর রহমান (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচর থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ হাজার টাকা। গ্রেফতারকৃত মাহবুর রহমান সোনাইডাঙ্গা গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে এবং বর্তমানে তিনি শংকরহুদা (বেলেমাঠ) এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা রুজু করা হয়েছে।

 

 

ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন