Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:

মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠনিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।

 

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহ. তাশেম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আজাদ মাতুব্বার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা।

 

 

 

আলোচনা সভায় বক্তব্য বলেন, সাক্ষরতা শুধু নিজের নাম লিখতে বা সই করাব, নতুন কিছু সৃষ্টি করার এবং নিজের জীবন পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার। শিক্ষা মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করে এবং সমাজে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন