Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৬ নং ভাদাই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোজাম্মেল হক (ভেন্ডার) সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী ।

সমাজের খবর ডেস্ক

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লালমনিহাটে আদিতমারী উপজেলার ৬ নং ভাদাই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা । মোহাম্মদ জমসের আলী মেম্বার জানান, তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।

 

 

মো. মোজাম্মাল হক (ভেন্ডার ) আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কিসামত গ্রামের কৃতী সন্তান। তিনি ভাদাই ইউনিয়নের মরহুম হারিচ হক, এর ছেলে। বর্তমানে তিনি ইউনিয়ন যুগ্ম মহাসচিব বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতির এবং ভাদাই ইউনিয়ন বিএনপি সভাপতি ও আদিতমারী দলিল লেখক সমিতির সভাপতি এবং কি কিসামত ভোটেশ্বর জামে মসজিদ সভাপতি হিসেবে দীর্ঘদিন থেকে সত্যতার দায়িত্বশীল ভূমিকা পালন করছেন ।

 

 

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে আসছেন বলে জানা গেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ও আলোচনা চলছে।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. মোজাম্মেল হক ভেন্ডার বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। আমি মনে করি, একটি ইউনিয়নের উন্নয়নে তরুণ ও প্রবীণ—উভয় প্রজন্মের অভিজ্ঞতা, মেধা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

তরুণদের উদ্যম ও কর্মশক্তির সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা কাজে লাগিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, এ নির্বাচনে ভাদাই ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রবীণদের যথাযথ সম্মান ও সহযোগিতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং কি সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”

 

 

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভাদাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে ভোটারদের মধ্যেও নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ আরো দ্বিগুন বেড়ে চলেছে ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন