Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কাঠালিয়ায় ছুরিকাঘাতে যুবক আহত, আটক অভিযুক্ত।

সমাজের খবর ডেস্ক

 

ঝালকাঠি জেলা প্রতিনিধ:-
মোঃ আবুল কালাম,

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের জমাদ্দারহাট বাজারে ছুরিকাঘাতে ইয়াসিন নামে এক যুবক আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. সিফাতকে হেফাজতে নিয়েছে কাঠালিয়া থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জমাদ্দারহাট বাজারে এ ঘটনা ঘটে।

 

 

আহত ইয়াসিন জমাদ্দারহাট বাজারের মোহাম্মদ খোকনের ছেলে। অভিযুক্ত মো. সিফাত একই এলাকার মো. মাহমুদুল ইসলাম অরুণের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কোনো এক বিষয়কে কেন্দ্র করে ইয়াসিন ও সিফাতের মধ্যে কথা কাটাকাটি হয়।

 

 

একপর্যায়ে সিফাত ছুরি দিয়ে ইয়াসিনকে আঘাত করলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।
ঘটনার পর কাঠালিয়া থানা পুলিশ সিফাতকে হেফাজতে নেয়। ঘটনার কারণ ও বিস্তারিত বিষয়ে পুলিশ তদন্ত করছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন