Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বেড়ায় সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় সীরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখা।

 

​শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বেড়ার আলহেরা নগরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাগ্রন্থ আল-কুরআনের সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াতের উদ্ধৃতি— “তোমাদের জন্য রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনে রয়েছে উত্তম আদর্শ”—বাণীকে প্রতিপাদ্য করে অনুষ্ঠানের সূচনা ঘটে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনদর্শন ও সুন্নাহ সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

 

 

​বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখার আমীর মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা কর্ম-পরিষদ সদস্য ডা. আলহাজ্ব আব্দুল বাসেত খান।

 

 

​সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন মাওলানা মোঃ সফিউল্লাহ। অনুষ্ঠানে বেড়া উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের কর্মপরিষদ সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, বিজয়ী শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
​আলোচনা সভায় বক্তারা বলেন, মানবজাতির সার্বিক মুক্তি, ব্যক্তিগত ও সামাজিক জীবনের সুশৃঙ্খল পরিবেশ এবং পরকালীন কল্যাণের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সাঃ)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। আজকের শিশু-কিশোর ও তরুণদের রাসুল (সাঃ)-এর আদর্শে গড়ে তুলতে পারলে সমাজে নৈতিকতার বিকাশ ঘটবে।

 

​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন