Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

 

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখা এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার শিবগঞ্জ মোড়স্থ শিব বিগ্রহ মন্দির থেকে এ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

উক্ত আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন শিব বিগ্রহ মন্দির কমিটির সভাপতি মিলন কুমার সরকার। এ সময় আনন্দ শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখা সাধারণ সম্পাদক উদয় কুমার হালদার, সহ-সভাপতি চিত্তরঞ্জন সাহা নাড়ু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুস সাত্তার নান্নু, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, যুবদল নেতা গৌতম কুমার মন্ডল,

 

 

আদিবাসী নেতা আমিন কুজুর প্রমূখ। আনন্দ শোভাযাত্রায় উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আদিবাসী জনগোষ্ঠীর লোকজন অংশগ্রহণ করেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যয় ব্যক্ত করেন তারা । শোভাযাত্রাটি শিব বিগ্রহ মন্দির থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিব বিগ্রহ মন্দিরে এসে শেষ হয়।# মো. জুয়েল মন্ডল ০৪.০৯.২০২৬, মহাদেবপুর, নওগাঁ। ০১৭৮৩২০০০০৭

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন