Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নওমালায় পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

সমাজের খবর ডেস্ক

 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বটকাজল এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—বটকাজল গ্রামের মোঃ রফিক মৃধার ছেলে ফয়সাল মৃধা (২২) ও মোঃ ইউনুছ মৃধার ছেলে রুবেল হোসেন (২০)।

 

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, বাউফল থানার এসআই সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার ও পরোয়ানা তামিলের দায়িত্বে এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে মাদক বিক্রির খবর পেয়ে ফয়সাল মৃধার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই ঘটনাস্থল থেকে ফয়সাল ও রুবেলকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

বাউফল থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

ওসি আরও জানান, বাউফলকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

পটুয়াখালী-বাউফল প্রতিনিধি
মোঃ রুবেল হোসেন

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন