মোঃ শিমুল হোসেন রিপোর্টার ভেড়ামারা কুষ্টিয়া।
আজ ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ রাশেদ হাসান অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১৪ টি চায়না দুয়ারি জাল (আনুমানিক মূল্য ৭০,০০০ টাকা) জব্দ করা হয় এবং জব্দকৃত জাল সাতবাড়িয়া বাজারে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভেড়ামারা থানার এসআই আল-আমিনসহ সঙ্গীয় ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।